1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জবির একমাত্র ছাত্রী হলে ইসলামী ছাত্রীসংস্থার জয় - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১:০৫|
শিরোনামঃ
চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা ট্রাম্পের সব দাবিই ভি*ত্তি*হী*ন : ইরান

জবির একমাত্র ছাত্রী হলে ইসলামী ছাত্রীসংস্থার জয়

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পড়েছেন
জাগ্রত নিউজ::জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হল সংসদ নির্বাচনে একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের ফল ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামী ছাত্রীসংস্থা–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয় পেয়েছে।বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টায় হল সংসদের রিটার্নিং কর্মকর্তা ও প্রাধ্যক্ষ আনজুমান আরা উর্মি এ ফল ঘোষণা করেন।ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে জয়লাভ করেছেন ছাত্রীসংস্থা-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মোছা.জান্নাতুল উম্মি তারিন। তিনি পেয়েছেন ৫৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ফারজানা আক্তার রিমি ২৩৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়লাভ করেছেন ছাত্রীসংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোট পেয়ে জয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সাদিয়া সুলতানা নেলি ২৩৬ ভোট পেয়েছেন।সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রীসংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রেদওয়ানা খাওলা-৫৪৫ ভোট পেয়ে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের শেখ তাসলিমা জাহান মুন ৪০৪ ভোট পেয়েছেন।এছাড়াও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাদিয়া আফরোজ ৪৩৩ ভোট, সংস্কৃতি সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা (ইমু) ৩৪৬ ভোট, পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া ৫৩৯ ভোট, ক্রীড়া সম্পাদক সাবিকুননাহার ৬৩৫ ভোট, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ফারজানা আক্তার ৪০৮ ভোট, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক খাদিজা খাতুন ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন-সাবরিনা আক্তার (৬১৪), নওশীন বিনতে আলম (৫৩৪), মোছা. সায়মা খাতুন (৫১৭), লস্কর রুবাইয়াত জাহান (৪৮৪ নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরাণী হল সংসদ নির্বাচনের মোট ভোটার ছিল ১২৪৭ জন। নির্বাচনে তিনটি প্যানেল ছিল। চূড়ান্ত প্রার্থী ছিলেন ৩৩ জন। 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com