1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তারেক রহমানকে কটূক্তির অভিযোগে মানহানির মামলার আবেদন খারিজ - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:৩৮|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে মানহানির মামলার আবেদন খারিজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়েছেন
আদালত প্রতিবেদক::বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের মানহানির মামলার আবেদন খারিজ করেছেন সাইবার ট্রাইব্যুনাল। বুধবার (১৯ নভেম্বর) নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আবেদনটি খারিজ আদেশ প্রদান করেন এ আদালত।মামলা গ্রহণ করার মতো কোনো উপাদান না থাকায় মামলার আবেদন ট্রাইব্যুনাল খারিজ করেছেন বলে জানা গেছে।বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এই মামলার আবেদন করেন।বাদীর অভিযোগে উল্লেখ করেন, গত ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশের ভার্চুয়ালি বক্তব্যে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ মামলার আসামি শাহিন মাহমুদ (এমএইচ) গত ১৫ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ্য করে পোস্ট দেন। পোস্টে শাহিন লেখেন, ৮৮ কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর দামের ন্যায্য দাম পেত।যার মাধ্যমে আসামি কান্ডজ্ঞানহীন ও মিথ্যা পোষ্ট দিয়ে তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার হীন প্রয়াসকে প্রস্ফুটিত করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com