1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দাউদকান্দিতে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৫৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

দাউদকান্দিতে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়েছেন

জাগ্রত ডেস্ক::কুমিল্লার দাউদকান্দিতে আল মামুন (৪০) নামে ২৩ মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।মামুন পাশের তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে।পুলিশ এবং স্থানীয়রা জানান, কুমিল্লার তিতাসের শীর্ষ সন্ত্রাসী আল মামুন খুন-চাঁদাবাজি-টেন্ডারবাজি- অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন। এসব কারণে এলাকায় তার প্রতিপক্ষ রয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৪টায় গৌরিপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে আল-মামুন ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদসহ আটক হয়ে কারাগারে যান। এ মামলায় জামিনে মুক্তি পেয়ে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, শীর্ষ সন্ত্রাসী আল মামুন শুক্রবার রাতে তিন নারীকে নিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে বাসে ওঠেন। গৌরিপুর বাস স্টেশনে বাসটি থামার পর পানি কিনতে গাড়ি থেকে নিচে নামেন মামুন। এসময় তিন/চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছি। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com