1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দেশে পরপর দুই ভূমিকম্প, ৪৮ ঘণ্টার মধ্যে ফের বিপদের শঙ্কা - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:৩০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

দেশে পরপর দুই ভূমিকম্প, ৪৮ ঘণ্টার মধ্যে ফের বিপদের শঙ্কা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে ভোররাতে পরপর দুদফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল। সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর ঠিক ১৩ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় দফায় আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে।সকালে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, ভোরে বাংলাদেশ এবং ভারতের আসাম রাজ্যে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তাঁর দেওয়া তথ্যমতে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং ৩০ সেকেন্ড পর দ্বিতীয় ভূমিকম্পটি ৫ দশমিক ৪ মাত্রায় সংঘটিত হয়। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছের মরিগাঁও এলাকা।আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থলও একই গভীরতায় ছিল বলে জানা গেছে।মোস্তফা কামাল পলাশ তাঁর পোস্টে সতর্ক করে বলেন, যেহেতু দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪, যা মধ্যম মানের ভূমিকম্প হিসেবে বিবেচিত, তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এই আফটারশক বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের কোনো ফল্ট লাইনে সংঘটিত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com