1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নারায়ণগঞ্জে স্ত্রী-শিশুপুত্রকে হত্যার পর নিজে আত্মহত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১০:১৭|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

নারায়ণগঞ্জে স্ত্রী-শিশুপুত্রকে হত্যার পর নিজে আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি::নারায়ণগঞ্জে স্ত্রী ও শিশুপুত্রকে হত্যার পর হাবিবুল্লাহ শিপলু (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। পুলিশ সোমবার সন্ধ্যায় শহরের ১ নম্বর বাবুরাইল বউবাজার এলাকার জনৈক পলাশের বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহত অন্য দুইজন হলেন- শিপলুর স্ত্রী মোহিনী আক্তার মিম (২৪) ও তার ৪ বছরের ছেলে আফরান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির উদ্দিন জানান, চতুর্থ তলার ভাড়া বাসার দরজা ভেতর থেকে লক করা ছিল। পরে এলাকার লোকজন ও শিপলুর আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ওড়না পেঁচানো সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা হাবিবুল্লাহ শিপলুর মরদেহ উদ্ধার করা হয়। এবং অন্য একটি রুমে হাবিবুল্লাহ শিপলুর স্ত্রী মোহিনী আক্তার মীম এবং ছেলে আফরানের মুখের ওপর বালিশ চাপা ছিল।তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাবিবুল্লাহ শিপলু নিজ স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। হাবিবুল্লাহ শিপলু ‘রমজান সমিতি’ নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন। সমিতিটি করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যায়। উক্ত সমিতির গ্রাহকরা সমিতির নিকট টাকা পাওনা রয়েছে বলে জানা যায়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com