1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো কম্প্রোমাইজ করব না : মামুনুল হক - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নবগ্রাম রোডে কলেজ ছাত্র মুন্না হত্যা চেষ্টার ঘটনায় আসামীদের পাল্টা মামলা টাকার বিনিময়ে আদালতে মিথ্যা চার্জশীট দেওয়ার অভিযোগ পিবিআই’র বিরুদ্ধে ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে গুরুত্বারোপ রিজভীর যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান, যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি

নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো কম্প্রোমাইজ করব না : মামুনুল হক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়েছেন
জাগ্রত নিউজ::নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে কোনো ধরনের সমঝোতা করবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।তিনি বলেন, আসন সমঝোতার ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছে। একাধিক আসন অন্য দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো কম্প্রোমাইজ করব না।সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগর দাওয়াতুল কোরআন মাদরাসায় বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।মামুনুল হক বলেন, আসন সমঝোতায় অংশ নেওয়ার অর্থ একেবারে খালি হাতে ফিরে যাওয়া নয়। খেলাফত মজলিসের কিছু আসনে শক্ত অবস্থান রয়েছে এবং সেসব আসন ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।তিনি জানান, এখনো অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য অটুট রয়েছে এবং সেই ঐক্যের ভিত্তিতেই দাবিকৃত আসনগুলো পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনটি খেলাফত মজলিসের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। রিকশা মার্কার প্রার্থী খন্দকার আনোয়ারের জন্য এ আসনটি অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। সর্বোচ্চ ছাড় দেওয়ার পরও এ আসন নিয়ে কোনো সিদ্ধান্ত বদলায়নি।তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয় লিঁয়াজো কমিটির বৈঠকে এখন পর্যন্ত এমন কোনো আলোচনা হয়নি যে নারায়ণগঞ্জ-৪ আসন অন্য কোনো দলের জন্য ছেড়ে দেওয়া হবে। এ ধরনের কোনো সিদ্ধান্তের প্রশ্নই নেই।জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে মামুনুল হক বলেন, এই ধরনের কোনো আলোচনা কেন্দ্রীয় নেতৃবৃন্দের টেবিলে আলোচনায় আসেনি। টেবিলের আলোচনার বাইরে গিয়ে যদি কেউ আলাদাভাবে কোনো দলের সঙ্গে সমঝোতা করে, সে সমঝোতা দল মানবে না।কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেষ পর্যন্ত যদি আসন সমঝোতা নিয়ে জটিলতা তৈরি হয়, তাহলে সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জ-৪ আসনে দলের শক্ত অবস্থানের ওপর ভর করেই বাংলাদেশ খেলাফত মজলিস এককভাবে নির্বাচনে অংশ নেবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com