1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পাথরঘাটায় গাছ কাটা নিয়ে বিরোধে হত্যা: পলাতক প্রধান আসামি বেলায়েত গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৪৫|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

পাথরঘাটায় গাছ কাটা নিয়ে বিরোধে হত্যা: পলাতক প্রধান আসামি বেলায়েত গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮০ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর আলম ফিডার হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. বেলায়েতকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গতকাল (রোববার, ১৭ মে) রাতে বরগুনার তালতলীর নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার বেলায়েত বরগুনা জেলার পাথরঘাটা থানার চর লাঠিমারা (৯নং ইউপি) এলাকার মো. নিজামের ছেলে।র‌্যাব জানায়, জমি ও গাছ কাটা নিয়ে বেলায়েতের পরিবারের সাথে আলম ফিডারের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় গত ১০ মে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বেলায়েত ও তার সহযোগীরা একত্রিত হয়ে আলম ফিডারকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।উপস্থিত প্রতিবেশীদের চিৎকারে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আলম ফিডারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ মে তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের পর আলম ফিডারের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com