1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পুলিশের লুটের অস্ত্র-গুলি উদ্ধার, মা-ছেলে গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১:০৭|
শিরোনামঃ
চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা ট্রাম্পের সব দাবিই ভি*ত্তি*হী*ন : ইরান

পুলিশের লুটের অস্ত্র-গুলি উদ্ধার, মা-ছেলে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়েছেন
চাঁদপুর প্রতিনিধি::চাঁদপুরের শাহরাস্তিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকার জমির উদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা লাভলী বেগম (৪০) ও তার ছেলে মো. ফয়সাল হোসেন শাকিল (২১)।শনিবার (৩ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে শাহরাস্তি থানা পুলিশ অভিযান চালায়। খবর ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকার মো. আলমগীর হোসেনের বাড়িতে রাখা হয়েছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ে কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানার ওসি নেতৃত্বে আলমগীর হোসেনের পূর্ব দুয়ারী চৌচালা টিনশেড ঘরে অভিযান চালানো হয়।অভিযানে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। এ সময় ওই ঘরের বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম ও তার ছেলে ফয়সাল হোসেন শাকিলকে গ্রেফতার করে শাহরাস্তি থানা পুলিশ।স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, এলাকায় একটি ফোন চুরি হওয়ার ঘটনায় সন্দেহের বশে আলমগীর হোসেনের ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে একটি পুরোনো গিটারের ভেতরে পিস্তল দেখতে পাওয়া যায়। এতে সন্দেহ আরও বাড়লে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে পুরো ঘর তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাভলী বেগম উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানায় লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেছেন।ওসি মীর মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত ব্যবস্থা শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে লুট হওয়া অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com