1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় মৎস্য ব্যবসায়ী খুন, আটক-২ - জাগ্রত খবর - jagrata Khobor
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:২২|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় মৎস্য ব্যবসায়ী খুন, আটক-২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশাল নগরীর পলাশপুরে বাবু শিকদার (৩০) নামে এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং। শুক্রবার (১৫ মে) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। নিহত বাবু পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।নিহতের পরিবারের অভিযোগ, ফজরের নামাজের আগে বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই নাঈম হোসেন জানান, স্থানীয় কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক মধু দীর্ঘদিন ধরে বাবুর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মধুর নেতৃত্বে তার সহযোগী রুবেল, রাজু, সাজ্জাদ ও সৈকতসহ কয়েকজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে এর নেপথ্যে মাদক সংশ্লিষ্ট বিষয় রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে শহীদ ও সিয়াম নামে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com