1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে বাবু হত্যা মামলার প্রধান আসামি মধু গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৪৪|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

বরিশালে বাবু হত্যা মামলার প্রধান আসামি মধু গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর পলাশপুরে মাছ ব্যবসায়ী জসীম সিকদার বাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি হৃদয় সরদার ওরফে মধুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে নগরীর টিয়াখালীর দরগাহ বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আত্মগোপনে থাকা মধুকে ধরতে কাউনিয়া থানা পুলিশের একটি দল ছদ্মবেশে টিয়াখালী এলাকায় তার চাচা আরিফ সরদারের বাড়ি ঘেরাও করে। সেখান থেকে তাকে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদার।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে পলাশপুর এলাকার বাসিন্দা কালাম সিকদারের ছেলে মাছ ব্যবসায়ী মো. জসীম সিকদার বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় আটক মধুসহ ৬/৭ জন। পরে রাত পৌনে তিনটার দিকে ওই এলাকার রহিম সরদারের বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে জসীমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।হত্যাকাণ্ডের পর তীব্র ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার (১৭ মে) দুপুরে শহরের সদর রোডের টাউন হলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি দল ছদ্মবেশে টিয়াখালীতে অভিযান চালায় এবং তার চাচার বাসা থেকে তাকে গ্রেফতার করে। মধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com