1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২০|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়েছেন
রাঙ্গামাটি প্রতিবেদক::টানা ভারী বর্ষণের কারণে রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।রবিবার (৩ আগস্ট) সকাল থেকে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের একটি এলাকায় পাহাড় ধসে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এতে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা জানান, আমরা সংবাদ পেয়েছি। মাটি সরাতে ঘটনাস্থলে জনবল ও পেলোডার পাঠানো হয়েছে। টোবে মাটি সরাতে কিছুটা সময় লাগবে।খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন,খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়কের একটি স্থানে পাহাড় ধসে পড়েছে। মাটি সরানোর কাজ চলছে। জেলার অন্যান্য সড়কগুলো স্বাভাবিক রয়েছে।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, সড়কে পড়ে থাকা মাটি সরাতে সেনাবাহিনীর পাশাপাশি একাধিক সংস্থা কাজ করছে। ঘণ্টাখানেকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।এদিকে, দীঘিনালার দ্বিতীয় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা জানান, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com