1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমির খসরু - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:৫৫|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমির খসরু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়েছেন

চট্রগ্রাম প্রতিনিধি::বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ বিশ বছর ভোট দিতে না পেরে এখন ভোটের জন্য অপেক্ষা করছে। যে মুহূর্তে ধানের শীষ সামনে এসেছে, সেই মুহূর্তে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার নগরীর হালিশহরের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।আমির খসরু বলেন,  মানুষ জানে—গত ১৫-২০ বছর ধরে বিএনপি গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে, সেই গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছি আমরা। আগামী দিনের জন্য বিএনপির যে কর্মসূচি—১৮ মাসে ১ কোটি মানুষের চাকরি দেওয়া, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ক্ষেত্রে পরিকল্পনা—সবকিছু আমরা প্রস্তুত করে রেখেছি। নতুন প্রজন্মকে দেশের উন্নয়নে যুক্ত করতে বিএনপি প্রস্তুত। রাজনীতি শুধু নয়, অর্থনীতিকেও আমরা গণতন্ত্রায়ণের দিকে নিয়ে যাচ্ছি। মানুষের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত আছি।তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, এবং এই যুদ্ধে জয়ী হয়েছে। মানুষ তার গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য নির্বাচনের দিনের অপেক্ষায় আছে। ইতিমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে।উপদেষ্টার পদ ব্যবহার করে যারা বেশি বরাদ্দ নিচ্ছে, তাদের ভোট ততই কমবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ সচেতন। এসবের জন্য পরবর্তীতে জবাবদিহি করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ.এম. রাশেদ খান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কাফি মুন্না, বিএনপি নেতা মাহবুবুর রহমান, সাবের আহমেদ, মো. ইদ্রিস, মো. শফিউল্লাহ, কামাল সরদার, ফয়জুল্লাহ, মো. লেলিন, মো. হেলাল, মো. জহুর, হাউসিং এস্টেট সাধারণ সম্পাদক মো. জসিম, মোহাম্মদ আলী প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com