1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক গোপালগঞ্জে হামলাসহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৩৫|

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক গোপালগঞ্জে হামলাসহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পড়েছেন
জাগ্রত খবর::দেশের চলমান পরিস্থিতি ও গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৈঠক সূত্র জানায়, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজকতা সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এছাড়াও বৈঠকে আলোচিত বর্বরোচিত সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বিস্তর আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com