1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১২:৩৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়েছেন
খুলনা প্রতিনিধি::খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর রূপসার আইচগাতী এলাকায় নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, বিস্ফোরণের সময় আবু হোসেন বাবু স্বপরিবারে বাড়িতেই ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রূপসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আবু হোসেন বাবুর বাড়িতে সমবেত হয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেন। জেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম নূর জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুততম সময়ে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেয়া হয়েছে।এদিকে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিএনপি। এক যৌথ বিবৃতিতে বলা হয়, এটি একটি ন্যক্কারজনক ঘটনা এবং অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com