মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা যাচাই এবং তার মালিকানায় অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। এ জন্য তার নামে থাকা আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল হাসান আয়কর আইন-২০২৩-এর ৩০৯(৩)(ক) ধারা অনুযায়ী আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বরিশাল কর অঞ্চলের সার্কেল-১৫ (বরগুনা)-এ থাকা ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের নির্দেশনা চাওয়া হয়।






