1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যশোরে বরফকল মালিককে ডেকে নিয়ে গুলি করে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৪০|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

যশোরে বরফকল মালিককে ডেকে নিয়ে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৩১৫ বার পড়েছেন
যশোর প্রতিনিধি::যশোরের মণিরামপুরে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুলশিক্ষক তুষার বৈরাগীর ছেলে। মণিরামপুরের কপালিয়া বাজারে তার বরফকল রয়েছে।মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, ‘দুই বছর ধরে কপালিয়া বাজারে বরফকল পরিচালনা করে আসছেন রানা।আজ (সোমবার) সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে বাজারে অবস্থিত ক্লিনিকের পাশে গলি রাস্তার মুখে নিয়ে যায়। এরপর তারা তাকে সেখানে গুলি করে হত্যা করে।রিপন হোসেন সাজু নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে জানান, হত্যাকারীরা একটি মোটরসাইকেলে চড়ে এসে রানাকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে পাশে একটি গলিতে নিয়ে যায়। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রানার মাথায় কয়েক রাউন্ড গুলি করে মণিরামপুরের দিকে আসার রাস্তা দিয়ে পালিয়ে যায়।ঘটনাস্থলে রানার লাশের পাশে সাতটি গুলির খোসা পড়ে ছিল।মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, রানা প্রতাপ নামে এক বরফকল মালিককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। দুর্বৃত্তরা তার মাথায় একাধিক গুলি করেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি।তিনি বলেন, খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।ব্যবসা সংক্রান্ত ঘটনার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com