1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১:৫৩|
শিরোনামঃ
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের বাবুগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত বরিশালে সারে ৩৭ টন জেলেদের চালসহ ট্রলার খালে তলিয়ে গেল সিরাজগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, নিহত ২ মেঘনায় অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়েছেন
যশোর প্রতিনিধি::যশোর শহরের শংকরপুরে আলমগীর হোসেন (৫৩) নামে বিএনপির এক নেতাকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর পৌরসভার শংকরপুর ইসহাক সড়কে এ ঘটনা ঘটে।নিহত আলমগীর হোসেন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি এলাকায় জমি কেনা-বেচার ব্যবসা করতেন বলে এলাকাবাসী জানান।নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সন্ধ্যার পর আলমগীর একটি মোটরসাইকেলযোগে শহরের বটতলা এলাকা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। তিনি হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে কে বা কারা তাকে গুলি করে। সংবাদ পেয়ে তিনি সদর হাসপাতালে এসে তার ভাইয়ের মরদেহ দেখতে পান।বিএনপির সাত নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, নিহত আলমগীর হোসেন সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এবং যশোর নগর বিএনপির সাবেক সদস্য।যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, নিহতের মাথার দু’পাশে দুটি গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন আছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশনস) মমিনুল হক বলেন, শংকরপুর ইসহাক সড়কে বিএনপি নেতাকে গুলি করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানার এবং আসামি আটকের চেষ্টা করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ১৪ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

© All rights reserved © 2025 Jagratakhobor.com