1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যে দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মহাকাশ অস্ত্র আসলে কী, কী আছে এগুলোতে? বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিরিয়ানি খাচ্ছিল পুলিশ-র‌্যাব পাহারায় ছাত্রলীগ-যুবলীগ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার কর্মস্থলে অনুপস্থিত ডিএসসিসির ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী, আইনি ব্যবস্থার নির্দেশ বরিশালে মালবাহী ট্রলি উল্টে হেলপাড় নিহত বরিশালে ভেকু-পল্টন নিলামে অনিয়মঃ অংশ নিলেন ৮ বিএনপি নেতা কলাপাড়ায় গঙ্গামতি ম্যানগ্রোভ বনের পাশেই উঠছে স্থাপনা ! হুমকিতে প্রকৃতি

যে দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পড়েছেন

জাগ্রত নিউজ::ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, আলোচনায় বসার আগে দুটি শর্ত আছে ইরানের। সেগুলো হলো- লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ হস্তান্তর করা।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পক্ষগুলোর মধ্যে আগে থেকেই দুটি বিষয়ে সমঝোতা হয়েছিল, কিন্তু সেগুলো এখনো বাস্তবায়ন হয়নি।গালিবাফের মতে, ওই দুই শর্ত হলো — লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা। তিনি স্পষ্ট করে বলেন, এই দুটি বিষয় নিশ্চিত না হলে কোনো আলোচনা শুরু হওয়া উচিত নয়।বর্তমানে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মতবিরোধ এবং লেবাননে চলমান সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে ইরান আলোচনার আগে নিজেদের শর্ত পূরণের ওপর জোর দিচ্ছে, যা সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন অনিশ্চয়তা তৈরি করছে।পাকিস্তানে শনিবা বিকালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এরই মধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে ইরানের দিক থেকে কেউ এখনো পাকিস্তানে যাচ্ছেন কি না, তা নিশ্চিত নয়।গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতা এবং চীনের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com