1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজধানীতে নারীকে পিটিয়ে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৪:২০|
শিরোনামঃ
মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু

রাজধানীতে নারীকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়েছেন
ঢাকা অফিস::রাজধানীর হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১আগষ্ট)ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত রওশন আরা হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন ৫নং কালু নগর এলাকার আমজাদ হোসেনের স্ত্রী বলে জানিয়েছেন স্বজনরা।নিহতের মেয়ে রুনা আক্তার জানান, বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাড়ির সামনেই পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ৩-৪ জন দুর্বৃত্ত তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে রওশন আরা গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রুনা আরও জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com