1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাশিয়া থেকে তেল কেনার খেসারত দিতে হচ্ছে ভারতকে - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৪৫|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

রাশিয়া থেকে তেল কেনার খেসারত দিতে হচ্ছে ভারতকে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়েছেন

জাগ্রত খবর ডেস্ক::ভারতের ওপর শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২৫ শতাংশ শুল্ক চাপানো কথা জানালেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশালে এ কথা জানিয়েছেন ট্রাম্প।তিনি লিখেছেন, মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক অনেক বেশি। বিশ্বের সর্বোচ্চ শুল্কগুলোর মধ্যে একটি এবং তাদের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে কঠোর এবং বিরক্তিকর বাণিজ্য বাধা রয়েছে। এছাড়াও, তারা সর্বদা তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ এবং জ্বালানি রাশিয়া থেকে কিনেছে। এটি  এমন এক সময় যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক-সবকিছু ঠিকঠাক নেই! তাই ভারত ১ আগস্ট থেকে ২৫% শুল্ক এবং উপরোক্ত কাজের জন্য জরিমানা প্রদান করবে।ট্রাম্প প্রশাসনের তরফে জানিয়ে রাখা হয়েছিল, ১ আগস্টের মধ্যে তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে হবে ভারতকে। না হলে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। কিন্তু দুই দেশের মধ্যে কিছু জটিলতার জন্য এই চুক্তি সম্পন্ন হয়নি। তবে এই সময়সীমা পেরিয়ে গেলে ভারতের ওপর শুল্ক চাপানো হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছিল।এ নিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, ভারত আমাদের বন্ধু। কিন্তু আমাদের ওপর ভারত বেশি শুল্ক চাপিয়েছে, তাই আমরাও তাদের উপর বেশি শুল্ক চাপাবো। সেই শুল্কের পরিমাণ ২০ থেকে ২৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছিলেন তিনি। এই হুমকির ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের উপর শুল্ক চাপালেন ট্রাম্প। তবে এটা রাশিয়া থেকে তেল কেনার সাজা দিলেন তিনি। যার ফলে এবার থেকে অতিরিক্ত শুল্ক গুনতে হবে ভারতকে। অর্থাৎ রাশিয়া থেকে তেল কেনার খেসারত দিতে হচ্ছে ভারতকে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com