1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা অবহেলা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: সাকি - জাগ্রত খবর - jagrata Khobor
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:৪১|
শিরোনামঃ
আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝুমুল, ৯০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টির শঙ্কা সেচ ও কৃষিকাজে ব্যবহৃত ডিজেলের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয় জ্বালানির উত্তাপ সর্বত্র বাবুগঞ্জে আগুনে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর বরগুনায় তেল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন, দৌড়ে পালালেন চালক বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার টর্চারসেল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম: প্রধান আসামি রাকিব গ্রেফতার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পিআইও বিজন কৃষ্ণ গ্রেপ্তার চলমান উত্তেজনার মধ্যেই উন্নত যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি

রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা অবহেলা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: সাকি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ::গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করা হলো, এর মাধ্যমে আমাদের রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট হলো। রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা সেই দায়িত্ব অবহেলা করছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের পরিবেশ যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। শুধু পতিত ফ্যাসিস্ট নয়, এদের পাশাপাশি কোনো কোনো রাজনৈতিক মহলও নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আমরা মনে করি বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। যারা সংস্কার এবং নির্বাচনকে ব্যাহত করবে, তারা বাংলাদেশ এবং জনগণের স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নেবে। জনগণকে ঐক্যবদ্ধ থেকে সংস্কার এবং বিচারের যে পথরেখা, সেটি সফল করতে হবে।তিনি আরও বলেন, অভ্যুত্থানের শক্তিগুলোর একসঙ্গে থাকা দরকার, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এর পাশাপাশি যদি ন্যূনতম ঐকমত্য থাকে, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে সক্ষম হবো। আর না হলে এই বিরোধের ফাঁক ধরে এই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com