1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রূপগঞ্জে তেলের ট্রাক উদ্ধার, ২ ডাকাত গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৪৫|
শিরোনামঃ
চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা ট্রাম্পের সব দাবিই ভি*ত্তি*হী*ন : ইরান

রূপগঞ্জে তেলের ট্রাক উদ্ধার, ২ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়েছেন
নারায়নগঞ্জ প্রতিনিধি::নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় অস্ত্র, একটি খেলনা ওয়াকিটকি ও একটি হায়েস গাড়িসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার করা হয়।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এলায়েট মিলস এলাকায় এ ঘটনা ঘটে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাবজেল হোসেন জানান, আমরা খবর পেয়েছিলাম ৮/১০ জন ডাকাত দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে তেলের ড্রাম ভর্তি একটি ট্রাক ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজন ডাকাতকে দেশীয় অস্ত্র ও খেলনা ওয়াকিটকিসহ গ্রেপ্তার করা হয় এবং তেলের ড্রাম ভর্তি ট্রাক উদ্ধার করা হয়। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়।এসময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি, দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত তেলের ড্রাম ভর্তি ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com