1. admin@jagratakhobor.com : admin-ferdous :
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মহাকাশ অস্ত্র আসলে কী, কী আছে এগুলোতে? বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিরিয়ানি খাচ্ছিল পুলিশ-র‌্যাব পাহারায় ছাত্রলীগ-যুবলীগ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার কর্মস্থলে অনুপস্থিত ডিএসসিসির ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী, আইনি ব্যবস্থার নির্দেশ বরিশালে মালবাহী ট্রলি উল্টে হেলপাড় নিহত বরিশালে ভেকু-পল্টন নিলামে অনিয়মঃ অংশ নিলেন ৮ বিএনপি নেতা কলাপাড়ায় গঙ্গামতি ম্যানগ্রোভ বনের পাশেই উঠছে স্থাপনা ! হুমকিতে প্রকৃতি

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়েছেন
জাগ্রত নিউজ::লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে কোনো শান্তি আলোচনায় অংশ নেবে না ইরান, এমনটাই জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ।সংস্থাটি জানায়, ইরানের আলোচক দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছায়নি এবং ইসরায়েল লেবাননে বোমা হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।ফার্স নিউজের দাবি, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে আলোচনায় না বসার বিষয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তেহরান।এর আগে, ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও বলেছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যেকোনো আলোচনা নির্ভর করবে যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করছে কি না তার ওপর।এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বুধবার থেকে জোরদার হওয়া হামলায় অন্তত ৩০৩ জন নিহত ও ১,১৫০ জন আহত হয়েছেন। এছাড়াও গত ২ মার্চ থেকে চলা হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৮৮ জনে, আহত ৬,০৯২ জন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com