1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সাবেক এমপির ভাই ওসি সাকিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৪৭|

সাবেক এমপির ভাই ওসি সাকিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২০৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপির ভাই রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ওসি সাকিল উদ্দিন আহমেদ ও তার স্ত্রী শামিমা আখতারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আলী হায়দার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।সাবেক ওসি সাকিল উদ্দিন আহমেদ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ভাই। রাজশাহীর পুঠিয়া থানার ওসি থাকাকালে একটি হত্যাকাণ্ডের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টার অভিযোগে আওয়ামী সরকারের আমলেই বরখাস্ত হন তিনি। বর্তমানে তিনি পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন।অভিযুক্ত সাময়িক বরখাস্ত পুলিশ পরিদর্শক সাকিল উদ্দিন আহমেদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায়।দুদক সূত্রে জানা গেছে, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানকালে সাবেক ওসি সাকিলের বিরুদ্ধে প্রায় ৪৪ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার স্ত্রী শামিমা আখতারেরও অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তাই তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আলী হায়দার বলেন, আগেই এ দম্পতির বিরুদ্ধে দুদক একটি মামলা করেছে। তিনি দ্বিতীয় মামলাটি দায়ের করলেন। দু’একদিনের মধ্যে আরও একটি মামলা হতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com