1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:২৬|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি::নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনিবাস, সিএনজি অটোরিকশা এবং একটি ফুটওভারব্রিজে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় অজ্ঞাতনামা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৭ জন নেতাকর্মীসহ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছে।শনিবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা তিনটি দায়ের করা হয়।  রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।ওসি জানান, হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের কাজ চলছে।শনিবার ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল সওজ অফিসের সামনে পার্কিং অবস্থায় থাকা নাফ পরিবহনের একটি মিনিবাসে হামলা করে আগুন ধরিয়ে দেওয়া হয়।  চালক সোহাগ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন পুরো মিনিবাসটি পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া বাসটি জব্দ করে।অপরদিকে গত ১২ নভেম্বর রাতে জালকুড়ি এলাকায় সিএনজিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।  সিএনজি চালক বাবুল মিয়া জানান, দুই যাত্রী নিয়ে ওই এলাকায় পৌঁছালে ২০/২৫ জন ব্যক্তি রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়।  এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে।  পরে হামলাকারীরা তার সিএনজিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। সিএনজিটি পরে জব্দ করা হয়। এছাড়াও একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ফুটওভার ব্রিজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসময় একজনকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। ঐ ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে এজহার নমীয় ছাড়াও ১০/১৫ জন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামী করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com