1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সিদ্ধিরগঞ্জে ফুটওভার ব্রিজে আগুন - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:৪৭|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

সিদ্ধিরগঞ্জে ফুটওভার ব্রিজে আগুন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়েছেন
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মাদানী নগর মাদ্রাসার সামনে ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. রিয়াজ হোসেন (৩১) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।রিয়াজ হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বেহাকৈর এলাকার মো. জাকির হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার ফুটওভার ব্রিজে টানানো বিএনপির ব্যানারে ও ফুটওভার ব্রিজে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।সিদ্ধিরগঞ্জ থানা ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃত রিয়াজ হোসেন এক হাজার টাকার বিনিময়ে এ কাজ করেছে বলে পুলিশের নিকট স্বীকার করেছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com