1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫৩|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়েছেন
সিলেট প্রতিনিধি::সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সালেহ আহমদ জয়ধর (৩০) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কারবালারটুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমদ জয়ধর, একই গ্রামের মাসুম আহম্মদ (২০) ও নাজিরগাঁও এলাকার সুমন মিয়া (২৫) মাদকের চালান আনার উদ্দেশ্যে ভারত সীমান্ত অতিক্রম করে অন্তত এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেন।তিনি আরও বলেন, ভারতের চংকেট ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় সুপারি বাগানে অবস্থানকালে স্থানীয় খাসিয়া জনগোষ্ঠীর সদস্যরা তাদের চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।মো. নাজমুল হক জানান, পরে তার দুই সহযোগী মরদেহটি বাংলাদেশে নিয়ে আসে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com