1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসিকে বিএনপির ৩৬ দফা প্রস্তাব - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সাবেক এমপি শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার বরিশালে চলাচলের পথ দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ, বন্ধ করল সিটি করপোরেশন বরিশাল সদরে অবৈধ ড্রেজারে কৃষিজমি ও রাস্তা ধ্বংসের উপক্রম, ইউএনও বরাবর এলাকাববাসীর আবেদন হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুটি সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি

সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসিকে বিএনপির ৩৬ দফা প্রস্তাব

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পড়েছেন

জাগ্রত নিউজ::আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) ৩৬ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে প্রস্তাবগুলো উপস্থাপন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, আমরা আশা করছি, আগামী জাতীয় নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা নিয়ে যেসব শঙ্কা রয়েছে, তা দূর হবে। আমরা কমিশনকে সতর্ক করেছি যাতে বিতর্কিত ব্যক্তিরা নির্বাচনে কোনোভাবেই প্রভাব ফেলতে না পারেন।”ড. মঈন খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল প্রায় দেড় ঘণ্টা সিইসির সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ইসমাইল জবিউল্লাহ ও সাবেক ইসি সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।বিএনপির প্রস্তাবের মধ্যে রয়েছে—
? নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আদলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা
? মাঠ প্রশাসন পুনর্গঠন
? বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি
? সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে দেওয়া
? ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন
? মিথ্যা মামলার প্রত্যাহার
? অবৈধ অস্ত্র ও কালো টাকার প্রবাহ বন্ধ
? প্রবাসীদের স্বচ্ছ পোস্টাল ব্যালট ভোটের সুযোগ নিশ্চিত করা
বিএনপির দাবি, এসব পদক্ষেপ বাস্তবায়ন করলে আসন্ন নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক।তবে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মঈন খান দাবি করেন, তারা কোনো লিখিত প্রস্তাব দেননি। যদিও তার হাতে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাবসমূহ’ শীর্ষক একটি দলিল দেখা গেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com