1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০৪|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়েছেন
জাগ্রত খবর::ফ্যাসিবাদ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচনা সভা ও বিজয় র‌্যালি বের করা হয়।মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ আলোচনা সভা ও বিজয় র‌্যালি বের করা হয়।র‌্যালিতে সোনারগাঁ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন ও নানারকম সাজসজ্জা নিয়ে আনন্দ উল্লাস করে।এ সময় উপস্থিত ছিলেন-সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, তাজুল ইসলাম সরকার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মাসুম রানা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, মোহাম্মদ আলী, সফিউল আলম বাচ্চু, নিজাম উদ্দিন, হারুন-উর-রশিদ মিঠু, কাউসার আহমেদ, আব্দুল মান্নান, আরিফ হোসেন বাবু, নোবেল মীর, আলীনুরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা।অপরদিকে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিকের নেতৃত্বে সকালে উপজেলার বস্তল এলাকায় আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বস্তল থেকে তালতলা বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।এছাড়াও বিকালে কাঁচপুর সিনহা গার্মেন্টস এলাকায় কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য মাওলানা ইকবাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গণমিছিল বের করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com