1. admin@jagratakhobor.com : admin-ferdous :
স্ত্রী-শাশুড়িকে গলা কেটে হত্যা, জামাই গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪৪|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

স্ত্রী-শাশুড়িকে গলা কেটে হত্যা, জামাই গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ওবায়দুল হক ওরফে বাদল খানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।গ্রেপ্তার মো. ওবায়দুল হক ওরফে বাদল খান (৪৫) পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলা সদরের ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ খানের ছেলে।শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।এর আগে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন কোমলগঞ্জ বাজার সংলগ্ন নদীপথে অভিযান পরিচালনা করে মো. ওবায়দুল হক ওরফে বাদল খানকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়।এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায় চলতি বছরের গত ৫ মে রাত ১০টার দিকে গ্রেপ্তার মো. ওবায়দুল হক ওরফে বাদল খান তার চতুর্থ স্ত্রী চম্পা বেগম (৩৫) এবং শাশুড়ি বিলকিস ওরফে বিলুকে (৭০) ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।এছাড়া ওই সময় বাদল খান তার দ্বিতীয় স্ত্রীর ছেলে ইয়াছিনকে (১০) ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে বাথরুমে বালতির পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে। ইয়াছিন কোনো রকমে অভিযুক্তের কাছ থেকে দৌড়ে পালিয়ে প্রতিবেশীদের কাছে যায় এবং ঘটনা জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দেখতে পায় লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেশীরা আগুন নিভিয়ে পুলিশে খবর দিলে ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।  তবে এর আগেই ঘাতক মো. ওবায়দুল হক ওরফে বাদল খান পালিয়ে যায়।এ ঘটনায় নিহতদের স্বজন মো. শানু খান বাদী হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন।এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওবায়দুল হক বাদল খান এর আগে তিনবার বিয়ে করেছিলেন। সর্বশেষ চলতি বছরের গত ১৬ এপ্রিল প্রতিবেশী চাচাতো বোন চম্পাকে বিয়ে করেন তিনি। এরপর থেকেই সে স্ত্রী চম্পা, শাশুড়ি ফরিদা বেগম এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে ইয়াসিনকে (১০) নিয়ে একটি ফাঁকা বাড়িতে বসবাস করতেন।এদিকে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, পারিবারিক কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণা করা যাচ্ছে। মো. ওবায়দুল হক ওরফে বাদল খান ঘটনার ২০ দিন আগে ৪র্থ বিয়ে করেন। এখানে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com