1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর গুলি, পাল্টা গুলিতে আহত সন্দেহভাজন - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:২৭|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর গুলি, পাল্টা গুলিতে আহত সন্দেহভাজন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৬৯ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক::যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের নিকটে সশস্ত্র এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ডেপুটি ডিরেক্টর ম্যাথিউ কুইন জানান, হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের নিরাপত্তা বলয়ের দায়িত্বে থাকা এজেন্টরা প্রথমে এক ব্যক্তিকে শনাক্ত করেন, যিনি আচরণে সন্দেহজনক ছিলেন এবং তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়। এজেন্টরা তার কাছে গেলে তিনি হেঁটে পালানোর চেষ্টা করেন এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এর জবাবে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সময় অল্প সময়ের জন্য হোয়াইট হাউসে নিরাপত্তাজনিত লকডাউন জারি করা হয়। তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছ দিয়ে এর কিছুক্ষণ আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর গাড়িবহর অতিক্রম করেছিল। তবে সন্দেহভাজন ব্যক্তির লক্ষ্য ওই গাড়িবহর ছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় এক কিশোর পথচারী গুলিবিদ্ধ হলেও তার আঘাত গুরুতর নয় এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।সিক্রেট সার্ভিস জানায়, সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হোয়াইট হাউসের ভেতরে নয়, বরং কাছাকাছি ১৫তম স্ট্রিট ও ইন্ডিপেনডেন্স অ্যাভিনিউ এলাকায় ঘটে।সম্প্রতি হোয়াইট হাউস করেসপন্ডেন্টস এসোসিয়েশনের ডিনারের সময় সংঘটিত একটি গুলির ঘটনার পর থেকে রাজধানীতে নিরাপত্তা সতর্কতা জোরদার রয়েছে। তবে এই দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তদন্ত করে দেখছে মার্কিন সিক্রেট সার্ভিস।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com