1. admin@jagratakhobor.com : admin-ferdous :
৭ জেলায় আজ সমাবেশ করবেন তারেক রহমান - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:২৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

৭ জেলায় আজ সমাবেশ করবেন তারেক রহমান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৯২ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ সাত জেলায় সমাবেশে যোগ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।বিএনপি সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রচারণায় নেমেই তারেক রহমান আজ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন।তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে সিলেটে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় দুপুর আড়াইটার দিকে যোগ দেবেন।এরপর বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যাবেন তারেক রহমান। সেখান থেকে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে বিকেল ৫টায় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এ ছাড়া একই দিন সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কের কাছে জনসভায় যাবেন তারেক রহমান। সেখান থেকে রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে গতকাল বুধবার রাতে সিলেটে যান তারেক রহমান। রাত ৮টায় বিজি-২২৭ বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে সড়ক পথে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান বিএনপি চেয়ারম্যান। সেখানে কার্যক্রম শেষে খাদিমনগরে হজরত শাহ পরাণ (রহ.)-এর মাজারে যান। দুই মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে রাত্রিযাপন করেন তারেক রহমান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com