1. admin@jagratakhobor.com : admin-ferdous :
৮৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারী গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ২:৪০|
শিরোনামঃ
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

৮৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়েছেন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি::ভৈরবে ৮৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তারা। বুধবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার নিকট একটি লেগুনা তল্লাশি করে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নারী মাদক কারবারীরা হলো- ফয়জুরি আক্তার পলি (২৯) ও শিউলী বেগম (৩৮)। দুজনের বাড়ী মাদারীপুর জেলার শিবপুর উপজেলা এলাকায়। তবে তারা বসবাস করেন ঢাকার কেরানীগঞ্জ এলাকায়। ঢাকাগামী একটি লেগুনা তল্লাশি করে এসব মাদকসহ দুই নারীকে গ্রেফতার করে।  ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের পরিদর্শক চন্দন কুমার সুর জানান, বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে সন্দেহজনক একটি লেগুনা তল্লাশী করে দুই নারীর কাছে এসব ইয়াবা পাওয়া যায়। এসময় ইয়াবা উদ্ধারসহ দুইজন নারী মাদককারবারীকে আমরা গ্রেফতার করি। এ ব্যাপারে ভৈরব থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com