1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ হাসপাতালে - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন মানুষের চাপে বিপর্যস্ত রাজধানী-প্রতিদিন ৩ কোটি ৮৭ লাখ মানুষের যাতায়াত সীমান্ত পেরিয়ে আসছে সবই উজিরপুরে ১১ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ খাল নেই, রাস্তা নেই: গঙ্গামতিতে আড়াই কোটি টাকার সেতু শুধুই শোপিছ গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সাবেক মেম্বার আটক ৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন… স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ হাসপাতালে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন
জাগ্রত নিউজ::বাকেরগঞ্জ উপজেলার ৭ নম্বর কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আসমা বেগম নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত গৃহবধূ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে ওই গৃহবধূকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত আসমা বেগমের পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ির পাশের জমিটি একই এলাকার হান্নান মৃধার। ওই জমির সীমানায় থাকা একটি আমগাছ প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আসমা বেগম বাধা দিলে তাঁকে মারধর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় মন্নান মৃধা, হান্নান মৃধা, শেফালী বেগম ও সালমা বেগমসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন জড়িত ছিলেন। তাঁরা পরিকল্পিতভাবে আসমা বেগমের ওপর হামলা চালান এবং তাঁর কানের দুল ও নাকফুল নিয়ে যান বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

পরে স্থানীয়রা আহত আসমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com