1. admin@jagratakhobor.com : admin-ferdous :
খালাতো ভাই জেলে, গাঁজা দিতে এসে ধরা যুবক - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১২:০২|
শিরোনামঃ
সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান

খালাতো ভাই জেলে, গাঁজা দিতে এসে ধরা যুবক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পড়েছেন
কেরানীগঞ্জ প্রতিনিধি::ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে নয়ন চন্দ্র মন্ডল নামের এক যুবক কারারক্ষীদের হাতে আটক হয়েছে। আটক নয়ন দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকার বাসিন্দা।

আজ শনিবার (২ আগস্ট) দুপুর ২টায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
কারা সূত্রে জানা গেছে, কারাগারে থাকা সিনহাত মণ্ডল নামের বন্দি নয়ন মন্ডলের খালাতো ভাই। তিনি বেশ কিছুদিন ধরে কারাগারে বন্দি।আজ শনিবার দুপুরে নয়ন তার খালাতো ভাইকে দেখতে কারাগারে প্রবেশ করে। এ সময় বন্দি সিনহাতকে দেওয়ার জন্য দুটি গাঁজার পোটলা বিশেষভাবে শরীরের মধ্যে লুকিয়ে নিয়ে আসে।একপর্যায়ে কারাগারের দর্শণার্থী কক্ষে পৌঁছানের আগে তল্লাশিচৌকি পার হওয়ার সময় কারারক্ষীরা সন্দেহভাজন হিসেবে নয়নকে জিজ্ঞাসাবাদ করে। এসময় নয়ন অসংলগ্ন কথাবার্তা বলে। একপর্যায়ে তার দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আকতার হোসেন জানান, গাঁজাসহ আটক যুবককে হেফাজতে নিয়ে মাদকের নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com