1. admin@jagratakhobor.com : admin-ferdous :
৬ দফা দাবি মাইলস্টোন শিক্ষার্থীদের - জাগ্রত খবর - jagrata Khobor
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৪২|
শিরোনামঃ
বরিশাল বিভাগীয় কমিশনার হলেন খলিল আহমেদ বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭

৬ দফা দাবি মাইলস্টোন শিক্ষার্থীদের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পড়েছেন
জাগ্রত খবর নিউজ::মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজকের সকালটা অন্য যেকোনো দিনের চেয়ে ভিন্ন। নেই শিশুদের চেনা কোলাহল, নেই শ্রেণিকক্ষে চিত্রের চেনা ছন্দ।বিধ্বস্ত হায়দার আলী ভবনের চারপাশজুড়ে এখন শুধুই নিস্তব্ধতা ও শোক।উল্লেখ্য, এই ভবনটিতেই তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান হতো। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভবনটি অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানো ও অনুসন্ধান কার্যক্রম শুরু করেছেন।এদিকে এখনও স্কুলের সামনে ভিড় জমিয়েছেন নিহতদের স্বজন, শিক্ষার্থী ও উৎসুক জনতা। মঙ্গলবার সকাল ৯টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। নিহতদের নাম ও পরিচয় প্রকাশসহ ৬ দফা দাবি জানিয়েছে তারা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com