1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:১০|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ বার পড়েছেন
জাগ্রত প্রতিবেদন::রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। হিম বাতাস ও মাঝারি থেকে ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে।এ ছাড়া পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com