1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে দলগুলো: আসিফ নজরুল - জাগ্রত খবর - jagrata Khobor
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:৩৫|
শিরোনামঃ
আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝুমুল, ৯০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টির শঙ্কা সেচ ও কৃষিকাজে ব্যবহৃত ডিজেলের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয় জ্বালানির উত্তাপ সর্বত্র বাবুগঞ্জে আগুনে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর বরগুনায় তেল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন, দৌড়ে পালালেন চালক বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার টর্চারসেল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম: প্রধান আসামি রাকিব গ্রেফতার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পিআইও বিজন কৃষ্ণ গ্রেপ্তার চলমান উত্তেজনার মধ্যেই উন্নত যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি

সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে দলগুলো: আসিফ নজরুল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়েছেন
জাগ্রত খবর নিউজ::আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো। একইসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ঐক্য অটুট আছে এবং থাকবে বলেও সরকারকে জানিয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের বৈঠকে এই বার্তা দেওয়া হয়।বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার সঙ্গে উপস্থিত ছিলেন।আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটি জিনিসের ওপর হাইলাইট করা হয়েছে। একটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নিই। আমাদের কিছুটা ঘাটতি সম্পর্কে ওনারা বলেছেন। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত।  ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে কোনো মতানৈক্য নেই উল্লেখ করে তিনি বলেন, যতগুলো দল কথা বলেছে, প্রত্যেকেই বলেছে—  ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনও মতভিন্নতা নেই, কোনও বিরোধ নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন—রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলতে পারি। তার মানে এটা না, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী, রাজনীতির মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে। এটা থেকে কোনোভাবেই আমাদের ধারণা করা উচিত না যে, ফ্যাসিবাদবিরোধী ঐক্য কোনও ফাটল আছে। এমন ধারণা আমাদের করা উচিত না। এটা উনারা আমাদের জানিয়েছেন।প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আসিফ নজরুল বলেন, আপনারা ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচি হোক আপনারা যদি একসঙ্গে থাকেন, এটা যদি মানুষ দেখে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষ অনেক খুশি হবে দেখলে। মানুষ আপনাদের একসঙ্গে দেখতে চায়।
রাজনৈতিক দলগুলোর বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, উনারা বলেছেন, উনাদের মধ্যে ঐক্য হচ্ছে যে উনারা মাঠে যাই বলুন না কেন যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখনই উনারা এসে হাজির হন। ঐক্যের আরেকটা প্রমাণ দিয়ে বলেছেন, তারা তো প্রতিদিন ঐকমত্য কমিশনের মিটিংয়ে যাচ্ছেন। উনারা চারটি বড় দল মূলত যে বার্তা আমাদের দিয়েছেন তা হচ্ছে, ফ্যাসিবাদবিরোধী একতা, কোনোরকম হতাশা, টেনশন থাকার প্রয়োজন নেই। উনারা আইডেন্টিফাই করেছেন যে, দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মধ্যে মাথা চাড়া দেয়। সেক্ষেত্রে আমাদের বলেছেন, প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। আমরা বলেছি, মাঠে ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর উদ্ভূত পরিস্থিতিতে চারটি রাজনৈতিক দলের সঙ্গে তাৎক্ষণিক বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com