1. admin@jagratakhobor.com : admin-ferdous :
টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, চিকিৎসক আটক - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১:২০|
শিরোনামঃ

টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, চিকিৎসক আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পড়েছেন
টাঙ্গাইল প্রতিনিধি::টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে রায়হান কবির ইমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।হাসপাতালের শিক্ষার্থীরা সোমবার বিকেলে ইমনকে শনাক্ত করেন। পরে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ তাকে অবরুদ্ধ রাখেন। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার রাতে এক নারী চিকিৎসক ওয়াশরুমে কলম সদৃশ্য ক্যামেরা দেখতে পান। পরে অভিযোগের ভিত্তিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান।টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com