1. admin@jagratakhobor.com : admin-ferdous :
এবার মাঝ আকাশ থেকে ফিরে এলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:১৩|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

এবার মাঝ আকাশ থেকে ফিরে এলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১২০ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক::বিপত্তি যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার প্লেনের। এবার জয়পুর থেকে মুম্বাই যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। খবর অনুসারে, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে বিমানটি জয়পুর বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। কিন্তু উড্ডয়নের ১৮ মিনিট পরই ফের বিমানটিকে জয়পুরে আসতে হয়েছে।আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ফ্লাইটটি মাঝপথে ঘুরে গিয়ে পুনরায় জয়পুর বিমানবন্দরে অবতরণ করে। ট্র্যাকিংয়ে দেখা যায়, ফ্লাইটের পাশে লেখা ‘ডাইভার্টেড টু জয়পুর।এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে বিমানবন্দর সূত্র জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট অবতরণের সিদ্ধান্ত নেন।সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইটে এমন ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।গত সোমবার দিল্লি থেকে কলকাতাগামী এআই ২৪০৩ ফ্লাইটের যাত্রা শেষ মুহূর্তে বাতিল করা হয়। পরদিন হংকং থেকে দিল্লিগামী এআই ৩১৫ ফ্লাইট অবতরণের কিছুক্ষণ পর বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (বিমান অবতরণের পর বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত যন্ত্রাংশ) আগুন ধরে যায়। তবে ইউনিটটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।বারবার এমন ঘটনায় এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com