1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প - জাগ্রত খবর - jagrata Khobor
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:২৬|
শিরোনামঃ
চলমান উত্তেজনার মধ্যেই উন্নত যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার শেষ হয়নি হাজার শ্রমিক হত্যার যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প পঙ্গু হাসপাতাল *সেবার আড়ালে সরঞ্জাম বাণিজ্য ফেরি থেকে সলিল সমাধি: দীর্ঘ সময় পর উদ্ধার বৃদ্ধের মরদেহ নাজিরপুরে ডাকাতি: র‌্যাবের অভিযানে তিন ডাকাত গ্রেফতার গণভোটের রায় বাস্তবায়নে শুক্রবারের গণসমাবেশকে গণআন্দোলনে পরিণত করতে হবে: মামুনুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২৮৪২ সহকারী শিক্ষকের পদ শূন্য

যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ইরানের সঙ্গে যেকোনো সম্ভাব্য চুক্তির বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের জন্য ‘উপযুক্ত এবং লাভজনক’ না হওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ওয়াশিংটন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যমগুলোতে ইরান যুদ্ধের কাভারেজ নিয়ে ক্ষোভ ঝেড়ে ট্রাম্প বলেন, অনেকে ধারণা করছেন তিনি যুদ্ধ শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই ধারণাকে উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘আমার হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু ইরানের তা নেই—তাদের সময় ফুরিয়ে আসছে!যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাফল্যের খতিয়ান তুলে ধরে ট্রাম্প আরও আক্রমণাত্মক ভাষায় বলেন, ‘ইরানের নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে, তাদের বিমানবাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং রাডার প্রযুক্তি এখন অতীত। তাদের শীর্ষ নেতারা আর বেঁচে নেই।অবরোধের কঠোরতা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমাদের অবরোধ এখন নিশ্ছিদ্র এবং অত্যন্ত শক্তিশালী। এখান থেকে পরিস্থিতি কেবল তাদের জন্য আরও খারাপই হবে—সময় কিছুতেই তাদের পক্ষে নেই!ট্রাম্প বলেন, ‘একটি চুক্তি তখনই হবে যখন সেটি যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র রাষ্ট্রগুলো এবং সর্বোপরি বিশ্বের জন্য যথাযথ ও কল্যাণকর হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com