1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মুলাদীতে মাটির চুলার আগুনে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন মানুষের চাপে বিপর্যস্ত রাজধানী-প্রতিদিন ৩ কোটি ৮৭ লাখ মানুষের যাতায়াত সীমান্ত পেরিয়ে আসছে সবই উজিরপুরে ১১ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ খাল নেই, রাস্তা নেই: গঙ্গামতিতে আড়াই কোটি টাকার সেতু শুধুই শোপিছ গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সাবেক মেম্বার আটক ৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন… স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

মুলাদীতে মাটির চুলার আগুনে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদীতে মাটির চুলা থেকে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই গ্রামের নিয়াজ ফকিরের ছেলে জাহিদ হোসেন ও মেহেদী হাসান।স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে জাহিদ হোসেনের মা রান্নাঘরে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করছিলেন। রান্না বসিয়ে রেখে তিনি পাশের একটি বিলে গরু দেখতে যান। এ সময় চুলা থেকে আগুন ছিটকে পাশে রাখা শুকনো পাটখড়িতে লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় স্থানীয়রা চেষ্টা করেও নেভাতে ব্যর্থ হন।এ ছাড়া গ্রামের পাশের নদী পার হতে না পেরে মুলাদী ফায়ার সার্ভিস সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।ক্ষতিগ্রস্ত জাহিদ হোসেন বলেন, ‘আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। চুলা থেকে আগুন লেগে মুহূর্তেই আমাদের দুই ভাইয়ের ঘর পুড়ে গেল। কিছুই রক্ষা করতে পারলাম না। আমাদের থাকার মতো জায়গাও আর রইল না।ক্ষতিগ্রস্তদের দাবি, দুটি বসতঘরে নগদ দেড় লাখ টাকা, স্বর্ণালংকার, ১২ মন পাট এবং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্রসহ পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।নাজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য শায়লা শারমিন মিম্মু জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের সহায়তার জন্য বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। স্থানীয়রাও ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com