1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কক্সবাজারে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারক আটক ১ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:৫৮|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

কক্সবাজারে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারক আটক ১

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়েছেন
কক্সবাজার প্রতিনিধি::কক্সবাজার শহরের সাগর নিবাস রিসোর্টের রেস্টুরেন্ট থেকে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত আসিফ নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।গতকাল বুধবার বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ৯ ই বেঙ্গলের একটি টহল দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।সেনাবাহিনী সূত্রে জানা যায়, আসিফ নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন। আটক হওয়ার সময় তিনি সেনাবাহিনী পরিচালিত সাগর নিবাস রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করছিলেন এবং মেজর পরিচয়ে ২০% ডিসকাউন্ট দাবি করেন। তদন্তে জানা গেছে, তিনি এর আগেও গত এপ্রিলে মেজর পরিচয়ে সাগর নিবাস রিসোর্টে ৩ দিন অবস্থান করেছিলেন এবং একজন এফএস কোর্ট পরিহিত ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ জানান, তিনি জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার কো-ইডিটর হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি ২০১৪ সালে ময়নামতি রেজিমেন্টে বিএনসিসিতে নিয়োজিত ছিলেন বলেও জানা যায়। ব্যক্তিগত জীবনে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে হুমকি ও মামলার মাধ্যমে জোরপূর্বক কক্সবাজারে ভ্রমণে নিয়ে আসেন।আসিফ ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় ব্যবহার করে নিজ এলাকায় ও বিভিন্ন স্থানে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন। পূর্ববর্তী ভ্রমণকালেও তিনি সেনাবাহিনী পরিচালিত “বে ওয়াচ” হোটেলসহ বিভিন্ন স্থানে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ৯ ই বেঙ্গলের টহল দল কর্তৃক ওই ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, আটককৃত ব্যক্তির নাম মো. আসিফুর রহমান, পিতা মোখলেসুর রহমান, গ্রাম পশ্চিম মেড্ডা, পশ্চিম পাইকপাড়া, থানা ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com