1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কলাপাড়ায় ১৯১০ প্যাকেট নকল সিগারেট জব্দ, জরিমানা ৫০ হাজার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন মানুষের চাপে বিপর্যস্ত রাজধানী-প্রতিদিন ৩ কোটি ৮৭ লাখ মানুষের যাতায়াত সীমান্ত পেরিয়ে আসছে সবই উজিরপুরে ১১ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ খাল নেই, রাস্তা নেই: গঙ্গামতিতে আড়াই কোটি টাকার সেতু শুধুই শোপিছ গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সাবেক মেম্বার আটক ৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন… স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা

কলাপাড়ায় ১৯১০ প্যাকেট নকল সিগারেট জব্দ, জরিমানা ৫০ হাজার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::পটুয়াখালীর কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত ১৯১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।রবিবার (৬ জুলাই) রাতে মহিপুর থানার আলীপুর মৎস্য বন্দর ও কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব নকল সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।এ সময় দিলীপ কুমার পাল (৩৯) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়েছে।ইয়াসীন সাদেক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ দন্ড কার্যকর করা হয়। তিনি আরও বলেন, বিপুল পরিমাণ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই নকল ব্যান্ডরোল সংবলিত সিগারেট বাজারজাত করে আসছিল একটি চক্র।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com