1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নবগ্রাম রোডে কলেজ ছাত্র মুন্না হত্যা চেষ্টার ঘটনায় আসামীদের পাল্টা মামলা টাকার বিনিময়ে আদালতে মিথ্যা চার্জশীট দেওয়ার অভিযোগ পিবিআই’র বিরুদ্ধে ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে গুরুত্বারোপ রিজভীর যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান, যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি

কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ বার পড়েছেন
কুমিল্লা প্রতিনিধি::বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা নাকি দেশের মানুষকে ধোঁকা দিচ্ছি। আমরা ধোঁকা দিতে যাব কেন? এই মানুষদের কাছে আমাদের আবারও আসতে হবে না? আমরা সরকারে ছিলাম। কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, বিএনপি জানে।রবিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, অনেকেই কয়েকদিন ধরে প্রচারণা চালাচ্ছেন, আমরা সরকারে গেলে একসঙ্গে ফ্যামিলি কার্ড দিব। আমরা কিন্তু একবারও বলিনি এ কথা। আমরা আমাদের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করব।তিনি বলেন, যারা সমালোচনা করছে, তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নেই। আমরা ভাষা শেখানোর মাধ্যমে কর্মসংস্থান করব। মা-বোনেরা বিভিন্ন রকমের কাজ করেন। তাদের জন্য ছোট ছোট লোনের ব্যবস্থা করব। কম্পিউটার শিখিয়ে এক্সট্রা ইনকামের ব্যবস্থা করব। ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করব। যারা সমালোচনা করছে, তারা দেশের মানুষকে কোনো পরিকল্পনা দেয়নি, আমরাই প্রথম সরকারে গেলে কী কী পরিকল্পনা গ্রহণ করব, সে বিষয়ে বলছি। কে, কী বলল, তাতে কিছু যায় আসে না। আমরা ১, ২, ৩ করে পরিকল্পনা বাস্তবায়ন করব। ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা নিয়ে কাজ করব।তারেক রহমান বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বের হবেন। এরপর জামাতে ফজরের সালাত আদায় করে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন। ভোট শুরু হলে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, যাতে করে কেউ ভোট ডাকাতি না করতে পারে। বিজয়ী হলে আমি আবারও চৌদ্দগ্রাম এসে খাল খনন করব।চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনে বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন প্রমুখ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com