1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জমি দখলের জেরে সংঘর্ষ, কুপিয়ে জখম ১০ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নবগ্রাম রোডে কলেজ ছাত্র মুন্না হত্যা চেষ্টার ঘটনায় আসামীদের পাল্টা মামলা টাকার বিনিময়ে আদালতে মিথ্যা চার্জশীট দেওয়ার অভিযোগ পিবিআই’র বিরুদ্ধে ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে গুরুত্বারোপ রিজভীর যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান, যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি

জমি দখলের জেরে সংঘর্ষ, কুপিয়ে জখম ১০

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৫১ বার পড়েছেন

সোনারগাঁও প্রতিনিধি::নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কামারগাঁও এলাকায় জমি দখল করতে বাধা দেওয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় নারীসহ ১০ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মীর কবির কিছু সন্ত্রাসী লালন করে এলাকার নিরীহ মানুষের জমি দখল করে অন্যত্র বিক্রি করে ব্যবসা করে আসছিলেন। সোমবার শাহ জামালের জমি দখল করতে গেলে তারা বাধা দেন। এসময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মীর কবিরের নেতৃত্বে রফিক, রতন, সাগর, রানা, হাসমত, রমজান, জুলহাস, কালামসহ ১৫/২০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের কুপিয়ে আহত করে। হামলায় সিফাত, রাহাত, মাসুদ, জুয়েল, টগর, তাহমিনাসহ ১০ জন আহত হন।আরও জানা গেছে, এলাকাবাসীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে, পরে সন্ত্রাসীরা আবারও হামলা চালানোর চেষ্টা করে। খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহ জামাল বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, ঘটনাস্থলের পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com