1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ড্রোন প্রদর্শনী শিখতে চীন যাচ্ছে ১১ বাংলাদেশি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মহাকাশ অস্ত্র আসলে কী, কী আছে এগুলোতে? বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিরিয়ানি খাচ্ছিল পুলিশ-র‌্যাব পাহারায় ছাত্রলীগ-যুবলীগ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার কর্মস্থলে অনুপস্থিত ডিএসসিসির ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী, আইনি ব্যবস্থার নির্দেশ বরিশালে মালবাহী ট্রলি উল্টে হেলপাড় নিহত বরিশালে ভেকু-পল্টন নিলামে অনিয়মঃ অংশ নিলেন ৮ বিএনপি নেতা কলাপাড়ায় গঙ্গামতি ম্যানগ্রোভ বনের পাশেই উঠছে স্থাপনা ! হুমকিতে প্রকৃতি

ড্রোন প্রদর্শনী শিখতে চীন যাচ্ছে ১১ বাংলাদেশি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক::ড্রোন প্রদর্শনী বা ‘ড্রোন শো’-এর শিল্প ও প্রযুক্তি শিখতে ১১ জন বাংলাদেশি তরুণ চীনে যাচ্ছেন। চীনের দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।বুধবার (১৩ আগস্ট) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।বুধবার এক ফেসবুক পোস্টে উপদেষ্টা ফারুকী বলেন, চীনের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। আজ আমরা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছি। সম্মেলনে আমরা চীনে যাচ্ছেন এমন ১১ তরুণকে সংবর্ধনা দিয়েছি। তারা সেখানে ড্রোন প্রদর্শনীর শিল্প ও প্রযুক্তি শেখার সুযোগ পাবেন। পুরো সফরটি চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে। আমাদের তরুণদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্রোস্টারস সাংহাইকে ধন্যবাদ।তিনি আরও লিখেছেন, চীনের সঙ্গে আমাদের সহযোগিতা ঐতিহ্যগতভাবে চলমান। কয়েক সপ্তাহের মধ্যে একদল তরুণ আর্ট রিস্টোরেশন বিষয়ে প্রশিক্ষণের জন্য চীন যাবেন। আমি নিশ্চিত, এই প্রতিভাবান তরুণরা আমাদের প্রখ্যাত চিত্রশিল্পীদের শিল্পকর্ম রিস্টোরেশন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি বলেন, বাংলাদেশ ও চীন ঐতিহ্য সংরক্ষণ এবং জাদুঘরের ক্ষেত্রেও সহযোগিতা করছে। আশা করি আগামী সরকার আমাদের রেখে যাওয়া কাজ এখান থেকেই এগিয়ে নিয়ে যাবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com