1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তারেক রহমানের পোস্ট ‘উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে - জাগ্রত খবর - jagrata Khobor
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৪০|
শিরোনামঃ
চলমান উত্তেজনার মধ্যেই উন্নত যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার শেষ হয়নি হাজার শ্রমিক হত্যার যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প পঙ্গু হাসপাতাল *সেবার আড়ালে সরঞ্জাম বাণিজ্য ফেরি থেকে সলিল সমাধি: দীর্ঘ সময় পর উদ্ধার বৃদ্ধের মরদেহ নাজিরপুরে ডাকাতি: র‌্যাবের অভিযানে তিন ডাকাত গ্রেফতার গণভোটের রায় বাস্তবায়নে শুক্রবারের গণসমাবেশকে গণআন্দোলনে পরিণত করতে হবে: মামুনুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২৮৪২ সহকারী শিক্ষকের পদ শূন্য

তারেক রহমানের পোস্ট ‘উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়েছেন
জাগ্রত খবর নিউজ::বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির এই শোকাবহ মুহূর্তে সকল গণতন্ত্রপন্থি সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সকল গোষ্ঠীকে অনুরোধ করবো- বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন।তারেক রহমান বলেন, এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক-নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে।পোস্টে তিনি লিখেছেন, প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে আমাদের হৃদয়ের সকল অনুভূতি। বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com