1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তিন শতাধিক রোগীরা পেলো বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ - জাগ্রত খবর - jagrata Khobor
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৪:১৪|
শিরোনামঃ
বরিশাল বিভাগীয় কমিশনার হলেন খলিল আহমেদ বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭

তিন শতাধিক রোগীরা পেলো বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পড়েছেন
জাগ্রত নিউজ::খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি সেনা জোনের উদ্যোগে নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।শনিবার (২৬ জুলাই) খাগড়াছড়ি সদর উপজেলার বিজিতলা মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে কমিউনিটি ক্লিনিকটি পরিচালনা করা হয়।মহালছড়ি সেনাবাহিনি জোনের পরিচালনায় সকাল ৯:৩০ ঘটিকায় শুরু হওয়া এই চিকিৎসা কার্যক্রমটি দিনব্যাপী চলমান থাকে।এতে চিকিৎসা প্রদান করেন মেজর তাসমিয়া ক্যাপ্টেন অতনু বিশ্বাস, ক্যাপ্টেন আবরার ফাহাদ, ক্যাপ্টেন তাসমিয়া।এতে প্রায় ৩০০ শাতাধিক প্রত্যান্ত অঞ্চল থেকে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সরবরাহ করা হয়। এ সময়চুলকানি(স্ক্যাবিস),ফোঁড়া,জ্বর, সর্দি,কাশি,রক্তস্বল্পতা,ডায়রিয়া, পেট ব্যাথা, মাথা ব্যাথা, দাঁত ব্যাথাসহ শারীরিক দূর্বলতার চিকিৎসা প্রদান করা হয়।এই কার্যক্রমে স্থানীয় জনগণের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল অত্যন্ত সন্তোষজনক। পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবা ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ স্বরুপ।মহালছড়ি জোনের লে. মুনিম ইসলাম সামিন প্রতিদিনের সংবাদকে জানান, সেনাবাহিনির নিয়মিত এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের শান্তি সমৃদ্ধি উন্নয়নে ধারাবাহিকতায় যে অবদান রেখে চলছে এই উদ্যোগ তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com