1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সাবেক এমপি শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার বরিশালে চলাচলের পথ দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ, বন্ধ করল সিটি করপোরেশন বরিশাল সদরে অবৈধ ড্রেজারে কৃষিজমি ও রাস্তা ধ্বংসের উপক্রম, ইউএনও বরাবর এলাকাববাসীর আবেদন হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুটি সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ::বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে তিনি আপিল বিভাগে কর্মরত আছেন।
বিদায়ী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ঐদিন তার ৬৭ বছর পূর্ণ হবে। জানা গেছে, দু একদিনের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।সোমবার রাত সাড়ে দশটায় আইন মন্ত্রনালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম যুগান্তরকে জানিয়েছেন, এখন পর্যন্ত নতুন প্রধান বিচারপতি নিয়োগের কোন গেজেট প্রকাশ হয়নি। এদিকে, নতুন বিচারপতি শপথ নেবেন আগামী রোববার।গত বছর ১১ আগস্ট দেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ববান সৈয়দ রেফাত আহমেদ। আগামী শনিবার তিনি  অবসরে যাবেন। বর্তমানে সুপ্রিম কোর্ট বার্ষিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার তার জীবনের শেষ কর্ম দিবস। রীতি অনুযায়ী ঐদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com